স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর দশমিনায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা
ভাইরাসে আক্রান্তের সংখ্যা। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ভিড় করছেন টিকাগ্রহণে প্রত্যাশীরা। কম্পিউটারের
দোকানগুলো থেকে করোনার ভ্যাকসিনের রেজিষ্ট্রেশনের জন্য
সাধারণ জনগণকে গুনতে হয় বাড়তি টাকা। আর এসব দিক
বিবেচনায় পটুয়াখালী-৩ আসনের এমপি এস এম
শাহজাদার নির্দেশে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আজিমুর রাইহান
শাহিন ও যুবলীগ নেতা পাভেল খানের উদ্যোগে দশমিনা
হাসপাতালের নতুন ভবনের সামনে বৃহস্পতিবার সকালে
করোনার টিকার ফ্রি রেজিষ্ট্রেশন ক্যাম্পেইন চালু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা বশির
মোল্লা,সাবেক উপজেলা ছাত্রলীগে সভাপতি ইমরান সিকদার
বাপ্পি ও সাবেক সম্পাদক অপু সিকদার প্রমুখ।
উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও
এডিশনাল জিপি অ্যাডভোকেট মো. আজিমুর রাইহান
শাহিন জানান, সাপ্তাহিক ছুটির দিন ছাড়া
প্রতিদিনই তাদের ফ্রি রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান
থাকবে।