জি.এম রিপন বানারীপাড়া ঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের নিদর্শণ হিসেবে সারা দেশের বদ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তাম্ভ^ নির্মান কাজ করার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বানারীপাড়া উপজেলার তালাপ্রসাদ খন্দকারবাড়ি বদ্যভূমী সংরক্ষণ ও স্মৃতিস্তাম্ভ নির্মান কাজের উদ্ধোধন করার সময় প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল-২ আসনের এমপি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো.শাহে আলম এ কথা বলেন। তিনি বলেন, ৭১’র মুক্তিযুদ্ধের সময় পাকহানাদার বাহিনী এদেশের নিরিহ কৃষক ও খেটে খাওয়া মেহনতী সাধারণ মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে। আমরা নিরস্র ভাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যার যাকিছু আছে তাই নিয়ে সেই পাকহানাদার বাহিনীকে পরাস্ত করেছিলাম। এসময় পাকবাহিনীর হাতে নিহত হওয়া ভাঙ্গালীদের যেসব স্থানে মাটি চাপা দিয়ে রাখা হয়েছে সেই স্থানগুলোকে চিহ্নিত করে মুক্তিযুদ্ধের নির্দশন হিসেবে তাদের নাম সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন কাজ করা হচ্ছে। এরই অংশ হিসেবে প্রায় কোটি টাকা ব্যায়ে সম্প্রতি বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা-নরেরকাঠী বদ্যভূমী সংরক্ষণ করা হয়েছে। এছাড়া প্রায় অর্ধকোটি টাকা ব্যায়ে তালাপ্রসাদ খন্দকারবাড়ি বদ্যভূমী সংরক্ষণ ও স্মৃতিস্তাম্ভ নির্মান কাজ করা হবে বলেও তিনি উল্লেখ করেণ।
উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, উপজেলা প্রকৌশলী মো.হুমায়ুন কবির, থানার ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুন, ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধা, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মৃধা, বজলুর রহমান প্রমূখ।