• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় সাত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৫, ২০২১, ১১:২৪ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় সাত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সপথ গ্রহণ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় সাত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সংরক্ষিত সদস্য এবং সাধারণ সদস্যদের সপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বরিশাল জেলা প্রশাসক মো.জসীম উদ্দীন হায়দার এ উপজেলার নবনির্বাচিত সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সপথ পড়ান। এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো.শহীদুল ইসলাম সহ জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২১ জুন বানারীপাড়া উপজেলার সাত ইউনিয়নের নির্বাচনে ও বিনা প্রতিদ্বন্ধিতায় নবনির্বাচিত চেয়ারম্যানরা আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকে বিজয়ী হন। এদের মধ্যে নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন, চাখার ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকু ও বাইশারী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার চক্রবর্তী। এছাড়া পাঁচ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত হন। এরা হলেন, বানারীপাড়া সদর ইউনিয়নে বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল জলিল ঘরামী, ইলুহার ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শহিদুল ইসলাম, বিশারকান্দি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মো.সাইফুল ইসলাম সান্ত, সলিয়াবাকপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো.ছিদ্দিকুর রহমান মাস্টার ও উদয়কাঠী ইউনিয়নে উপজেলা ছাত্র লীগের সাবেক আহ্বায়ক রাহাদ আহম্মেদ ননী।
এদিকে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা এউপজেলার সাত ইউনিয়নে নবনির্বাচিত ২১ জন সংরক্ষিত ইউপি সদস্য ও ৬৩ জন সাধারণ সদস্যকে সপথ পড়ান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেণ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.নুরুল হুদা তালুকদার, ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ, সহকারী রির্টানিং অফিসার মো.হুমায়ুন কবির ও পার্থ সারথীসহ সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পরে বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম উক্ত সাত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।