বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট প্রজেক্টের (বিএফসিএপি) আয়োজনে জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব বিষয়ক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত আটটায় অনলাইনে গুগল মিটের মাধ্যমে এই ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের ইয়ূথ লিডার ও বিএফসিইপির ফোকাল পারসন ইনজামুল সাফিনের আমন্ত্রণে এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মঈনুর চৌধুরী, এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির সহসভাপতি মেহেদী হাসান জাকারিয়া, বরিশাল বিভাগীয় শিক্ষা আন্দোলনের সদস্যসচিব মাহামুদ হাসান, বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক বাহাউদ্দিন কবির প্রমুখ। ওয়ার্কশপে বরিশালসহ বিভিন্ন স্থান থেকে ৩০ জন তরুণ অংশ নেন।
ওয়ার্কশপের প্রশিক্ষক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মঈনুর চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট প্রজেক্টের ফোকাল পারসন ইনজামুল সাফিন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগামী জলবায়ু নেতৃত্ব গড়ে তুলতে আমরা এরকম ট্রেনিং কার্যক্রম অব্যাহত রাখব। এছাড়াও কর্মসূচিতে অর্থায়ন করায় বৃটিশ কাউন্সিলকে তিনি অংশগ্রহণকারী সকলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।