হিজলা প্রতিনিধি।বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে নির্বাচন কড়ায় বাপ ও ছেলেকে কুপিয়েছে বিজয়ী প্রার্থীর সমর্থকরা। ঘটনা সুত্রে জানা যায় মেমানিয়া ইউনিয়নের আব্দুর রশিদ ঢালী ইউপি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে নির্বাচন করেন। ওই নির্বাচনে নৌকা কে পরাজিত করে বিদ্রোহী প্রার্থী বিজয় লাভ করে।বিদ্রোহী প্রার্থী বিজয়ী হওয়ার পর থেকেই ওই এলাকায় তার সমর্থক রা বিভিন্ন এলাকার নৌকা মার্কার কর্মীদের উপর চালায় হামলা ও নির্যাতন। তাদের ভয় ওই এলাকার নৌকা মার্কার সমর্থিত অনেক নেতাকর্মী এলাকা ছেড়ে রয়েছে আত্মগোপনে। গত বুধবার আত্মগোপনে থেকেও টেকেরহাট ভুসা মালের ব্যবসায়ী আব্দুর রশিদ ঢালী বাজারে ব্যবসা করতে আসেন।তিনি বাজার থেকে বাড়িতে ফেরার পথে টেকের হাট বাজার সংলগ্ন।বাউশিয়া গ্রামের ইসলাম আলী সরদারের বাড়ির সামনে আসলে।বিজয়ী প্রার্থীর সমর্থক মিন্টু কবিরাজ ইব্রাহিম মোল্লা মোসলেম মোল্লা মাসুদ খা সুকুর মোল্লা মোকলেস কবিরাজ সহ 20 থেকে 25 জন তার উপর পূর্বপরিকল্পনা অনুযায়ী হামলা চালায়। তখন তাকে বেদম মারপিট করে মাথায় রামদা দিয়ে কুপিয়ে চলে যায়।তখন তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ব্যাপারে আহত রশিদ ডালির সাথে আলাপকালে তিনি জানান। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা মার্কার প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। তাই বিজয়ী প্রার্থীর সমর্থকরা তাকে হামলা করেছে। তখন তার সাথে থাকা নগদ 1 লক্ষ টাকা ও একটি মোবাইল সেট নিয়ে যায় বলে তিনি জানান। এ ঘটনা সম্পর্কে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার সিকদার জানান। ঘটনার সংবাদ শুনেছেন এ ব্যাপারে এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। তিনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন।