মাসুদ রেজা ফয়সাল ,
বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের পশ্চিম গোলাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে গাঁজাসহ মোঃ মিজানুর রহমান জমাদ্দার (৪০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ। সে রামনা ইউনিয়নের পশ্চিম গোলাঘাটা গ্রামের মৃত: হাবিবুর রহমানের ছেলে।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টা ৪৫ মিনিটের সময় বামনা থানার পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে ৩০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক বিক্রেতা মো. মিজানুর রহমান জমাদ্দার জানান, আমি মাদক বিক্রি করিনা। মাঝে মাঝে আমি সেবন করি। ওই দিন মঠবাড়িয়ার বাইশকুড়া থেকে কিছু গাঁজা নিয়ে এসে সেটা সেবন করবো এমন সময় পুলিশ তাকে গ্রেফতার করে।
বামনা থানার অফিসার ইনচার্জ মো. বশিরুল আলম জানায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিক্রির সংবাদ পাওয়ায় সেখানে অভিযান পরিচালনা করেন এবং গাঁজা বিক্রির সময় হাতে নাতে ওই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা নিয়ে বরগুনা কোর্টে পাঠানো হবে।