মাসুদ রেজা ফয়সাল,
বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডমী ভবনের হল রুমে ৪ ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান বরগুনা জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান। নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন, মোঃ সাইদুর রহমান সবুজ, এ্যাডঃ চৌধুরী কামরুজ্জামান সগীর, আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম জমাদ্দার ও মোঃ মিজানুর রহমান।
বিকাল ৩টায় বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ৪ ইউনিয়ন পরিষদ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করান বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার। 
এ সময় উপস্থিত ছিলেন, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব সাইতুল ইসলাম লিটু মৃধা, ভাইস চেয়ারম্যান রুমী খানম, আলতাফ হোসেন হাওলাদার, অফিসার ইন চার্জ মো. বশিরুল আলম, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, মোঃ ইউসুুফ আলী হাওলাদার, জেলা পরিষদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন পিন্টু ও প্রমূখ।