বাকেরগঞ্জ প্রতিনিধি-
বাকেরগঞ্জে গারুড়িয়া ইউনিয়ন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় খয়রাবাদ বাজার ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। সভা উপলক্ষে ইউনিয়ন পরিষদ মাঠে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খানের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য মামুন খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান এএফএম মাছুম মোল্লা বাচ্চু, প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম খান, এ্যাড গিয়াস হাওলাদার, এ্যাড জাফর খান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি আশিক খান, ১নং ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন দুলাল, ২নং ওয়ার্ড ইউপি সদস্য সুলতান আহম্মেদ খান, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম খান, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আনছার মল্লিক, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ফকর উদ্দিন হাওলাদার, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ফারুক হাওলদার, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নুরজাহান বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য শিরিন আহমেদ মুক্তা, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নুপুর বেগম প্রমূখ।