• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ইউপি চেয়ারম্যানের সুস্থতায় দোয়া-মিলাদ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৬, ২০২১, ০৯:৩৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে ইউপি চেয়ারম্যানের সুস্থতায় দোয়া-মিলাদ অব্যাহত

গৌরনদী প্রতিনিধি
সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় শুক্রবার বাদ জুমা ইউনিয়নের হাপানিয়া সরদারপাড়া জামে মসজিদে স্থানীয় আওয়ামী লীগ নেতা হাসান সরদারের উদ্যোগে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন মসজিদে ইউপি চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।