• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৬, ২০২১, ০৯:২৭ পূর্বাহ্ণ
পিরোজপুরে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নামাজপুরে আলহাজ¦ মহিউদ্দীন ফারুকী সমাজকল্যান সংঘ এর উদ্দোগে দুস্থ অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় নামাজপুর আলহাজ¦ মহিউদ্দীন ফারুকী সমাজকল্যান সংঘ প্রঙ্গনে করোনায় কর্মহীন ও অসহায় ১৩০০ পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ¦ মহিউদ্দীন ফারুকীর পরিবারবর্গ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও ৭নং শংকরপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন। বিতরন করা ঈদ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু, চিনি, পিয়াজ, লবন, সাবান ইত্যাদি। মহামারি করোনা ভাইরাস সংক্রমনের সময় কর্মহীন ও দুস্থ অসহায় মানুষেরা এই সব ঈদ সামগ্রী পেয়ে খুবই খুশি হয়েছেন।