• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জ দেহেরগতি অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৬, ২০২১, ০৮:২৪ পূর্বাহ্ণ
বাবুগঞ্জ দেহেরগতি অসহায় ও কর্মহীন  পরিবারের মাঝে  খাদ্য সহায়তা প্রদান

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে কর্মহীন হয়ে পরা অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে দেহেরগতি ইউনিয়ন রাহুত কাঠি বন্দরে ৪ শতাধিক পরিবারের মাঝে
খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মশিউর রহমান । খাদ্য সহায়তার মধ্যে ছিলো ১০কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ডাল, তৌল ও এক কেজি লবন। এসময় সকলের কাছে মাস্ক প্রদান করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ মাসুম রেজা, উপজেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম আবু সুফিয়ান হাওলাদার প্রমূখ।