নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বাবুলাল শীলের ১৭তম মৃত্যুবার্ষিকী বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উজিরপুর বন্দরে বাবুলাল শীল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পার্টির উজিরপুর উপজেলা সভাপতি কমরেড ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রয়াত কমরেড বাবুলাল শীলের উপর সৃতিচারনমূলক বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মোঃ টিপু সুলতান, পার্টির উজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক সীমা রানী শীল, উপজেলা নেতা এইচ.এম হারুন, জাহিদ হোসেন খান ফারুক, রফিকুল ইসলাম, যুবনেতা হাসানুর রহমান পান্নু, ছাত্রনেতা সুজন আহমেদ প্রমুখ। সভা পরিচালনা করেন কুমার আকাশ।
সভায় বক্তারা বলেন, বাবুলাল শীল ছিলেন নীপিড়িত মানুষের আপনজন। তিনি বেচে থাকবেন তার কর্মময় জীবনের মধ্যে। আলোচনা সভার পূর্বে বাবুলাল শীল সৃতি স্তম্ভে পুষ্পার্ঘঅর্পন ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে তার বিদায়ী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।