• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গ্রামে জমে উঠছে হা-ডু-ডু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৬, ২০২১, ১২:০৮ অপরাহ্ণ
গ্রামে জমে উঠছে হা-ডু-ডু

গৌরনদী প্রতিনিধি \ মহামারী করোনা ভাইরাসের কারনে বন্ধ রয়েছে বিনোদনের স্পটগুলো। দীর্ঘদিন লকডাউনের কারনে দুরদুরান্তে যেতেও পারছেননা গ্রামের লোকজন। তাই বিনোদনের জন্য গ্রামীন জনপদের হারিয়ে যাওয়া হাডুডু খেলার আয়োজন করেছে স্থানীয় কিশোর-যুবকেরা।
বরিশালের গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য জাফর মৃধা জানান, করোনা ভাইরাসের কারনে এলাকার কিশোর-যুবকরা প্রয়োজন ব্যতিত বাইরে বের হচ্ছেনা। এজন্য গত তিনদিন যাবত তার (জাফর) বাড়ির উঠানে গ্রাম বাংলার এতিহ্যবাহি হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বিকেলে খেলার সমাপনী দিনে স্থানীয় সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ খেলায় অংশগ্রহন করেন। খেলা শেষে খেলোয়ারদের পুরস্কৃত করা হয়েছে।