• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইলিশা ফেরিঘাটে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৭, ২০২১, ০৮:৩৬ পূর্বাহ্ণ
ইলিশা ফেরিঘাটে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড়

এম ইসমাইল, ভোলা সদর।

সরকারের কঠোর বিধিনিষেধ শিথিলের তৃতীয় দিন (১৭ জুলাই) সকাল থেকেই ইলিশা ফেরিঘাটে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লঞ্চ, ফেরি, সি-ট্রাক ও অবৈধ ট্রলাররে করে কয়েক হাজার যাত্রী ভোলায়ে ফিরেছেন।

সরজমিনে গেলে দেখাযায়, সকালে লক্ষীপুর থেকে ছেড়ে আসা (C-1731) সি- ট্রাকটিতে এতো পরিমাণ যাত্রী ছিলো, তাতে তিল রাখার মতোও জায়গা ছিলো না। এবং অধিকাংশ যাত্রীর মুখে ছিলো না মাক্স। প্রশানের তৎপরতা দেখা যায়নি।

দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা (গ্রীন লাইন -২) ভরে যাত্রী আসছেন।সরকারের দেওয়া বিধিনিষেধ মোতাবেক কথা ছিল পাশাপাশি দু’টি আসেন মধ্যে একটিতে করে যাত্রী বহন করবে।কিন্তু তা মানছে না গ্রীনলাইন কর্তৃপক্ষ।

যাত্রী কামাল বলেন,আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাবা- মায়ের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ভোলায় আসলাম। নদীতে অনেক ঢেউ এবং সি- ট্রাকে অধিক যাত্রী থাকায়ে আমাদের কে জীবনের রিস্ক নিয়ে নদীর পাড়ি দিতে হচ্ছে।