• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধ্রুবতারা’র আয়োজনে এসডিজি বিষয়ক ওয়েবিনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৭, ২০২১, ১২:০৮ অপরাহ্ণ
ধ্রুবতারা’র আয়োজনে এসডিজি বিষয়ক ওয়েবিনার

ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কমিটির আয়োজনে সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় বিষয়ে অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি কিশোর চন্দ্র বালা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুবতারা কেন্দ্রীয় কমিটির এসডিজি বিষয়ক সম্পাদক শাকিল রেজা।

বিভাগীয় সাধারণ সম্পাদক হাসান শাহরিয়ারের সঞ্চালনায় মূল প্রেজেন্টেশন করেন বিভাগীয় কমিটির এসডিজি সম্পাদক সৈকত চন্দ্র দে।

এসময় সাংগঠনিক বিভিন্ন বিষয়ের সাথে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আলোচনা করেন ধ্রুবতারা ঝালকাঠি জেলা সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু, বরগুনা সভাপতি রাসেল রানা, বিভাগীয় কমিটির নারী ও শিশু বিষয়ক সম্পাদক আফরোজা নিপা সহ বরিশাল বিভাগের সকল জেলার অন্যান্য যুব সদস্যবৃন্দ।