• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাঠকর্মীর মাঝে ছাতা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৮, ২০২১, ১১:১৯ পূর্বাহ্ণ
মাঠকর্মীর মাঝে ছাতা বিতরণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে ব্যাংকের অর্থায়নে ১৯ জন মাঠকর্মীদের মাঝে ছাতা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, খাদ্য পরিদর্শক অশোক কুমার চৌধুরীসহ অন্যান্যরা।