• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৮, ২০২১, ০৯:৩৭ পূর্বাহ্ণ
বরিশালে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

বরিশাল ব্যুরো
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর আশোকাঠী ব্রিজের উপর রবিবার সকালে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ও আরোহী গুরুত্বর আহত হয়েছেন।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুবুর রহমান জানান, সকাল ১০টার দিকে কাসেমবাদ থেকে মোটরসাইকেলযোগে শফিকুল ও এরশাদ গৌরনদী সদরে যাচ্ছিলেন। পথিমধ্যে দূর্ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয়ের পিকআপের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম হাওলাদার নিহত ও আরোহী এরশাদ বেপারী গুরুত্বর আহত হয়েছেন। নিহত শফিকুল পৌরসভার কাসেমাবাদ মহল্লার ইউনুস হাওলাদারের পুত্র। ##