• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জ্যান্ত মুরগী সহ ৫ শত পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন পংকজ নাথ এমপি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৯, ২০২১, ১২:৪২ অপরাহ্ণ
জ্যান্ত মুরগী সহ ৫ শত পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন পংকজ নাথ এমপি।

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ মেহেন্দিগঞ্জে ৫ শত দরিদ্র পরিবারের মাঝে জ্যান্ত মুরগী সহ ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন মানবিক নেতা সংসদ সদস্য পংকজ নাথ। ঈদুল আজহা উপলক্ষে
আজ সোমবার বিকেলে পাতারহাট সরকারি রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে জ্যান্ত মুরগী, পোলাউর চাউল, তেল, ডাল, আলু, দুধ, সেমাই, চিনি সহ ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন বরিশাল-৪ আসনের সাংসদ পংকজ নাথ। মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদ সদস্য পংকজ নাথ তার নিজস্ব উদ্যোগে ৫ শত দরিদ্র পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান সাংসদ পংকজ নাথ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু, উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।