• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে চাল ও নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৯, ২০২১, ০৭:৪৫ পূর্বাহ্ণ
গৌরনদীতে চাল ও নগদ অর্থ বিতরণ

গৌরনদী প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ২০১৫টি পরিবারের মাঝে ১০ কেজি হারে ভিজিএফের চাল ও ছয়শ’ পরিবারের মাঝে নগদ এক হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে চাল ও নগদ অর্থ বিতরণ করেন সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার জাহাঙ্গীর আলম। একইদিন মাহিলাড়া ইউনিয়নের ১১৫২টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। চাল বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাসান আল মামুন, মিজানুর রহমান, নুর আলম সরদার, আসরাফ সেরনিয়াবাতসহ অন্যান্যরা।