• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শহিদ শামীম ব্রিগেডের উদ্যোগে মাস্ক বিতরন-করোনা সচেতনতার প্রচার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৯, ২০২১, ১৬:৩৫ অপরাহ্ণ
শহিদ শামীম ব্রিগেডের উদ্যোগে মাস্ক বিতরন-করোনা সচেতনতার প্রচার

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সহযোগীতায়, বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নে শহিদ শামীম ব্রিগেডের উদ্যোগে আজ মঙ্গলবার (১৯ জুলাই ২০২১) সকাল থেকে দুপুর পর্যন্ত ঠাকুর মল্লিক চেয়ারম্যান বাজার, জাহাপুর গরুর হাট,শিলন্দীয়া রাস্তার মাথার হাট এবং আগরপুর বন্দরে প্রায় একহাজার মাস্ক বিতরন এবং করোনা সচেতনতার প্রচার চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রধান উদ্যোক্তা এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাম্মেল হক ফিরোজ, জাহাঙ্গীর নগর ইউনিয়ন নেতা অধ্যাপক আব্দুল হাকিম,এবি সিদ্দিক, শিহাব হোসেন,ছাত্রনেতা মোঃসায়েম,আরাফাত হোসেন শাওন প্রমুখ।
উল্লেখ্য, শহীদ শামীম ব্রিগেডের এই উদ্যোগ ধারাবাহিকভাবে চলমান থাকবে।