• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদুল আজহা উপলক্ষে দুমকিতে মেহের আমজাদ ফাউন্ডেশন এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২০, ২০২১, ১১:৩০ পূর্বাহ্ণ
ঈদুল আজহা উপলক্ষে দুমকিতে মেহের  আমজাদ ফাউন্ডেশন এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন।

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি ও মির্জাগঞ্জ উপজেলায় দুই শতাধিক হত দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করেন প্রফেসর ডাঃ মেজর (অবঃ) ওহাব মিনার।
মঙ্গলবার সকাল ১১টায় আংগারিয়া ইউনিয়ন এর জলিশা গ্রামে দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কালে প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আবদুল ওহাব মিনার বলেন করোনা মহামরি যাতে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য সরকার লকডাউন ঘোষনা করেছে। যার প্রভাব পড়েছে দিনমজুর পরিবারে। এ দুঃসময়ে আমাদের পরিবারের পক্ষ থেকে সাধ্যমত আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। এ সময় সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদের সাধ্যমত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। পরে পাংগাশিয়া ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর সভাপতি, বিশিষ্ট সাংবাদিক প্রকৌশলী মোঃ কামাল হোসেন, বিশিষ্ট তরুন ব্যবসায়ী মাসুদ আল মামুন বাবু, আবু সালেহ খোকন, জাহিদ হোসেন, কাজী সুলতান, আবদুর রহমান, আবদুল হাকিম রানা, ইমামুদ্দিন রনি এসময় উপস্থিত ছিলেন।