• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২০, ২০২১, ০১:৪৪ পূর্বাহ্ণ
নলছিটিতে দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

‘নান্দিকাঠি মানব কল্যাণ সংস্থা’ সংগঠনের পক্ষ থেকে পবিত্র ইদ উল আজহার আনন্দ ভাগাভাগি করে নেয়ার নিমিত্তে নলছিটি নান্দিকাঠি ও শিতলপাড়ার অন্তত ষাট পরিবারের নিকটে ঈদ সামগ্রী বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

“মানবতার জাগরণে, স্বপ্ন আঁকি সকলের প্রাণে” স্লোগান সামনে রেখে একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিশেবে আত্মপ্রকাশ করে ‘নান্দিকাঠি মানব কল্যাণ সংস্থা’। ইতিমধ্যে এর পক্ষ থেকে নানান ধরণের কার্যক্রম পরিচালনা করা হয় যেমন:- মাক্স বিতরণ, আল্লাহর জিকির সম্বলিত ফেস্টুন, মসজিদের আদব সমূহের ব্যানার বিতরণ ইত্যাদি

এবারে ঈদ উল আজহাকে সামনে রেখে এ আয়োজনের প্রতি উপহার সামগ্রীর মধ্যে ছিলো তেল, চিনিগুরা চাল, সেমাই, চিনি ও দুধ।