• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের ১০০ পরিবারকে ঈদ উপহার দিল ‘অভিযাত্রিক’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২০, ২০২১, ১৩:৪১ অপরাহ্ণ
বরিশালের ১০০ পরিবারকে ঈদ উপহার দিল ‘অভিযাত্রিক’

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশাল নগরীর স্বল্প ও নিম্ন আয়ের শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা অভিযাত্রিক ফাউন্ডেশন। মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে নগরীর আলেকান্দা এলাকার নুরিয়া স্কুল মাঠে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জি, দৈনিক আজকের বার্তা পত্রিকার চীফ রিপোর্টার শফিক মুন্সি, অভিযাত্রিক ফাউন্ডেশনের বরিশাল আঞ্চলিক সংগঠক অমিত হাসান রক্তিম, মুয়িদুর রহমান বাকি প্রমুখ।

সংগঠনটির বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, সেমাই, দুধ, পিয়াজ, আলু, লবণ প্রভৃতি। এছাড়া খাদ্য সহায়তা নিতে আসা উপস্থিত সকলের মাঝে জীবাণুনাশক সাবান ও করোনা ভাইরাস প্রতিরোধী মাস্ক বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের পবিত্র রমজান মাসে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে দুই হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে সংগঠনটি। এরআগে এ অঞ্চলের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছিল অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভিযাত্রিক’। ##