এম ইসমাইল ,ভোলা।।
ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির মিয়ার বাবা ও বাংলাদেশ সরকারের সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী আলহাজ্ব জনাব তোফায়েল আহমেদ এমপি ভোলা -১ মহোদয়ের ভগ্নিপতি বীর মুক্তিযোদ্ধা,সজ্জন, সদালাপী, আলহাজ্ব আসাদুজ্জামান মিয়া অদ্য ১৯ ই জুলাই সোমবার রাত ৯ ঘটিকায় ঢাকার হাই কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু বরণ করেন।ইন্নালিল্লাহি অইন্না ইলাহি রাজিউন।
তার মৃত্যুতে শোকা জানিয়েছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা উত্তর এর সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।
তারা আরো বলেন, আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান রব্বুল আলামীন তাঁকে জান্নাতুল ফেরদৌসের অমিয়সুধা পান করার তাওফিক দান করুক।এবং তার শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।