• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১২৫ বছরে বাকেরগঞ্জের বৃদ্ধ ওসমান গনীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২১, ২০২১, ১৭:২৪ অপরাহ্ণ
১২৫ বছরে বাকেরগঞ্জের বৃদ্ধ ওসমান গনীর মৃত্যু

দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জে ১২৫ বছরে ওসমান গনী হাওলাদার নামের একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার বার্ধক্যজনিত কারনে বিকাল ০৩.৪০ মিনিটের সময় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওই ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৫ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। তার দুই স্ত্রী কয়েক বছর আগেই মারা গেছেন।

মৃত মোঃ ওসমান গনী হাওলাদার বরিশাল জেলার উপজেলার ১৪নং নিয়ামতি ইউনিয়ন চামটা গ্রামের মরহুম মোঃ জহুর উদ্দিন হাওলাদারের পুত্র।

ওসমান গনীর মৃত্যুকালে বয়স হয়েছিল ১২৫ বছর। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।