• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বিয়ে বাড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৩, ২০২১, ০৯:৪৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে বিয়ে বাড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরনদী প্রতিনিধি
লকডাউনের মধ্যে স্বাস্থ্য বিধি না মেনে বিয়ের আয়োজন করে লোকসমাগম করায় বিয়ে বাড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের একটি বিয়ে অনুষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিয়ে অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় কনের মাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে গৌরনদী বাসষ্ট্যান্ডের একটি খাবার হোটেলে অভিযান চালিয়ে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই খায়রুল আলম।