• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রিয় যুবলীগ নেতা বাদশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৩, ২০২১, ০৮:৪২ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রিয় যুবলীগ নেতা বাদশা

দানিসুর রহমান লিমন-
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের পক্ষ থেকে বাকেরগঞ্জ উপজেলাসহ দেশবাসী এবং মুসলিম জাহানের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন বাকেরগঞ্জের কৃতি সন্তান বিশ্বাস মুতিউর রহমান বাদশা।পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি বিশ্ববাসীর নিরাময় ও সুস্বাস্থ্য এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন ঈদুল আজহা মুসলিম জাহানের অন্যতম ধর্মীয় উৎসব। ত্যাগ ও খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় ঈদুল আযহা। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, স্প্রীতি ও ঐক্যের বন্ধন। ’তিনি আরও বলেন, এবারও পবিত্র ঈদুল আজহা এমন একটি সময়ে সমাগত হতে হচ্ছে যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘ দিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় পবিত্র ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে।তাই, জনসমাগম এড়িয়ে সচেতনতার সাথে ঘরে অবস্থান করেই ঈদ উদযাপন করতে হবে।’আরও জানান , ‘ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ঈদুল আজহা আমাদের মাঝে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসসহ সকল সংকট জয়ের সুসংহত-বন্ধন। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলার মধ্যে দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক ঈদুল আজহা ।’তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সকলে পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার খুশি ভাগাভাগি করে নিই। পরম করুণাময় আল্লাহ্ তায়ালার নিকট প্রার্থনা করি-মানুষের জীবন থেকে দূরীভূত হোক সকল মহামারি, দুঃখ-জরা; সুখ শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।’তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সকল সংকট উত্তরণের মধ্যে দিয়ে এগিয়ে গেছে ঠিক একইভাবে করোনা সংকট জয় করে আকাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নব-উদ্যোমে এগিয়ে যাবে বাংলাদেশ।