• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার ইলিশা ঘাটে লকডাউনের প্রথম দিনে রাজধানীমুখী যাত্রীদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৩, ২০২১, ০৮:৫৩ পূর্বাহ্ণ
ভোলার ইলিশা ঘাটে লকডাউনের প্রথম দিনে রাজধানীমুখী যাত্রীদের উপচে পড়া ভিড়

এম ইসমাইল, ভোলা সদর।।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে ১৪ দিনের যে কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে তাঁর প্রথম দিন ছিল আজ শুক্রবার।
লকডাউনের প্রথম দিন আজ শুক্রবার সকালে ভোলার ইলিশাঘাটে রাজধানীমুখী যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল।
বেলা বাড়ার সাথে সাথে শতশত যাত্রী ঘাটে জড়ো হয়ে হুমড়ি খেয়ে ফেরিতে উঠে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে যে যাঁর গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

বেলা ১১টায় ইলিশাঘাট থেকে লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি কনকচাঁপায় প্রায় হাজার যাত্রী ছিল। তাতেও সব যাত্রী ফেরিতে যাইতে পারেনি।
ঘাটে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাঁধার মুখে পড়ে একপর্যায়ে হুমড়ি খেয়ে ফেরিতে উঠেছেন এসকল যাত্রীরা।
যাত্রীরা বলছেন, ঈদের আনন্দ উপভোগ করে নিজ নিজ কর্মস্থলে ফিরছেন তাঁরা। সঠিক সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারলে
চাকরি হারানোর ভয় ক রছেন তাঁরা।