এম ইসমাইল, ভোলা সদর।।
পবিত্র ঈদুল আজহার ছুটির পর আজ (২৩ জুলাই) শুক্রবার সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনে গার্মেন্টসসহ সব ধরনের শিল্পকারখানা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে । সে নিষেধাজ্ঞা মোতাবেক লকডাউন কর্মসুচি বাস্তবায়নে ভোলা জেলা পুলিশের কঠোর অবস্থান গ্রহন করতে দেখা গেছে।
সহরের বিভিন্ন সড়কে গুরলে তেমন কোনো অহেতুক যানবাহন দেখা যায়নি। সহরে অবস্থিত জিয়া সুপার মার্কেট, জাহাঙ্গীর প্লাজার ও তালুকদার ভবনসহ সবগুলো মার্কেট তালাবন্দি দেখা গেছে।
ভোলা সরকারি স্কুলের উত্তর পাশের গেটে পানের বাজার বসছে। তাতে তেমন একটা লোকের লোকারন্য রুপ দেখা যায়নি। অধিকাংশ লোক মুখে মাক্স পাড়া ছিলো।
পান চাষি জাবের হোসেন জানান, গত হাটের তুলনায় এই হাটে পানের দাম চার এর তিন অংশ কমেছে। যে টাকায়ে বিক্রি করেছি তাতে কাজের লোকের টাকাই হবে না। সরকার থেকে আমরা কোনো রকম প্রণোদনা পাইনা।
নতুন বাজারের বিসমিল্লাহ মেডিসিন হলের মালিক ইব্রাহিম বলেন, দোকানে যারা মেডিসিন ক্রয়ে করতে আসে, তাদেরকে স্যানিটাইজার ব্যবহার ও মুখে মাক্স দেওয়ার জন্য নির্দেশ দিয়ে থাকি। এবং সামাজিক দূরত্ব বজায়ে রেখে মেডিসিন বিক্রয় করি। অহেতুক দোকানে কাউকে দারিয়ে থাকতে দেই না।
সরকার ঘোষিত কঠোর লকডাউন এর ১ম দিনে সরকারি বিধি নিষেধ বাস্তবায়নের লক্ষ্যে ভোলা সদর মডেল থানাধীন পুলিশ চেকপোস্ট তদারকি করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ।