• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৩, ২০২১, ১৩:১৮ অপরাহ্ণ
মির্জাগঞ্জে যুবকের আত্মহত্যা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ নিজ ঘরের দুয়ার সাথে গলায় ফাঁস দিয়ে মোঃ রফিক হাওলাদার (২৫) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার (২২ জুলাই) রাত তিনটার দিকে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ কাকড়াবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের মৃত মোঃ হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রফিক মানসিক ভারসম্যহীন ছিল। ঘটনার দিন রাতে খাবার খেয়ে বাসার সবাই ঘুমিয়ে পড়ে। গভীর রাতে তার মা ঘুম থেকে জেগে উঠলে তাকে ঝুলন্ত দেখে চিৎকার দেয়।পরে স্বজনরা এসে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

ঘটনার সত্যতা স্বীকার করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিববুল্লাহ্ বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। একটি অপমৃত্যুর মামলা হয়েছে।