বাকেরগঞ্জ প্রতিনিধি-
বাকেরগঞ্জের ইমামকাঠীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে একজনকে হত্যার চেষ্টা করা হয়েছে। আহত মোঃ এনামুল হক (৩৫) বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা রয়েছেন। এ ঘটনায় আহতের বড় ভাই মোঃ ফারুক হোসেন বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ইমামকাঠী গ্রামের মোঃ এনামুল হকের সাথে জমিজমা নিয়ে একই বাড়ির আঃ সত্তার হাওলারদের বিরোধ চলে আসছে। মোঃ এনামুল হক ২৪ জুলাই শুক্রবার বেলা ১১.২৫ টার সময় নিজ বাড়ি থেকে বোয়ালিয়া বাজারে যাবার পথে তার বাড়ির সামনে বসে পরিকল্পিতভাবে আঃ সত্তার হাওলাদার, শাহরিয়ার রুমি, আঃ জব্বার হাওলাদার ও রিফাত গাজীসহ অজ্ঞাতনামা ৪-৫ জন দা, লোহার রড ও লাঠিসোঠা নিয়ে তার পথরোধ করে। আঃ জব্বার হাওলাদারের হুকুমে শাহরিয়ার রুমি তাহার হাতে থাকা দা দিয়ে এনামুল হককে হত্যার উদ্দেশ্যে মাথার তালুতে কোপ দিলে কাটা রক্তাক্ত গুরুতর জখম হয়। হামলায় তার নাকের হাড়ও ভেঙ্গে যায়। ডাকচিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। ভবিষ্যতে তাকে সুযোগমত পাইলে খুন করিবে বলিয়া হামলাকারীরা হুমকি দেয়।