• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরের ভাণ্ডারিয়া ১শ২ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৪, ২০২১, ১৫:০০ অপরাহ্ণ
পিরোজপুরের ভাণ্ডারিয়া ১শ২ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় ১০২ পিস ইয়বাসহ মো. বখতিয়ার শরীফ (৫২) নামের এক কুখ্যাত মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারী বখতিয়ার শরীফ উপজেলার পৌর এলাকার ২নং ওয়ার্ডের মৃত আব্দুল কাদের শরীফের ছেলে। শুক্রবার (২৩জুলাই) রাত দেড় টার দিকে তাকে থানা পুলিশ তাকে আটক করেন।
ভান্ডারিয়া থানার এসআই মো. সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার রাত দেড়টার দিকে আটককৃতের বাড়ির রাস্তার সামনে ৪-৫ জনের একটি দল মাদক ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা অন্যরা পালিয়ে গেলেও বখতিয়ার হোসেনকে আটক করা হয়। এ সময় আটকৃতের দেহ তল্লাশি করে তার লুঙ্গির কোচে লুকিয়ে রাখা ১০২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, আটককৃত বখতিয়ার শরীফ একজন নিয়মিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগে ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এর আগেও একটি অস্ত্র মামলায় ১৪ বছর সাজা ভোগ করে বের হয়। তার নামে মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়াও এর ৩ দিন আগে আটককৃত মাদক ব্যবসায়ী বখতিয়ারের ছেলে রাকীব শরীফ (২৩) কে ৩৫ পিস ইয়াবা সহ আটক করা হয়।