• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের কবাইতে পূর্বশত্রুতার জের ধরে হামলা : আহত-৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৫, ২০২১, ০৭:১৪ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জের কবাইতে পূর্বশত্রুতার জের ধরে হামলা : আহত-৪

বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জের কবাইতে পূর্বশত্রুতার জের ধরে হামলা চালিয়ে ৪ জনকে আহত করা হয়েছে। আহতরা হলেন জাকির হাওলাদার (১৮), মমতাজ বেগম (৬০), সুমাইয়া (১৬) ও গয়জদ্দিন হাওলাদার (৬৫)। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় বৃদ্ধ মোঃ গয়জদ্দিন হাওলাদার বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কবাই ইউনিয়নের কবাই গ্রামের বৃদ্ধ মোঃ গয়জদ্দিন হাওলাদারের সাথে একই গ্রামের লাবলু সিকদারদের বিরোধ চলে আসছে। ২৪ জুলাই শুক্রবার দুপুর ২টার সময় কবাই গ্রামের লাবলু সিকদার, মিরাজ খান, নাছিম খান, আফালকাঠী গ্রামের আবিদ খান, শাহরিয়ার খানসহ ৭-৮ জন বৃদ্ধ মোঃ গয়জদ্দিন হাওলাদারের ভোগদখলীয় ও রোপনকৃত গাছের পেরেক মারার চেষ্টা করলে তার ভাইয়ের স্ত্রী মমতাজ বেগম নিষেধ করে তাদেরকে বাঁধা দেয়।

এতে লাবলু সিকদাররা ক্ষিপ্ত হয়ে মমতাজ বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। তাকে বাঁচাতে গেলো হামলাকারীরা জাকির খান, সুমাইয়া ও গয়জদ্দিনকেও পিটিয়ে জখম করে। ডাকচিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে রক্ষা করেন। হামলাকারীরা স্বর্ণালংকারসহ ৪৫ হাজার টাকার মালামাল ছিনাইয়া নেয়। এ ঘটনা নিয়ে থানায় কোন অভিযোগ দিয়ে তাদেরকে খুন-জখমের হুমকি দেয়।