বরিশাল ব্যুরো
বরিশালের হিজলা উপজেলায় খেলার ছলে ৩ বছরের শিশু পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে। রোববার বিকেল ৫ টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকাল অফিসার ডা. শাহারাজ হায়াত জানান, শিশুটি আগেই মৃত্যুবরণ করেছে।
জানা গেছে, উপজেলার খুন্না গৌবিন্দপুর গ্রামের বাসিন্দা কামাল তফাদারের পুত্র সন্তান ইব্রাহিম। সে বাড়ির উঠানে বসে খেলা করছিল। বিকেল ৫টায় পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় ইব্রাহিমকে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে। ##