• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাইদুর রহমান রিন্টুর ভাইজী জামাতার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৬, ২০২১, ০৮:৩২ পূর্বাহ্ণ
সাইদুর রহমান রিন্টুর ভাইজী জামাতার ইন্তেকাল

বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু এর মেঝ ভাই মফিজুর রহমান বাবুল এর মেয়ে ফারজানা রহমান শান্তা’র স্বামী,
মোঃ মিজানুর রহমান (খোকন) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২৫ জুলাই বিকাল ৪.৪০ মিঃ সময় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করার জন্য সকলকে অনুরোধ করছি।

মরহুমের জানাযা নামাজ আজ ২৬ জুলাই রোজ সোমবার সকাল ৮.০০ মিঃ সময় ভাটিখানা সাহাপাড়া বাইতুল নাজাত জামে মসজিদে ও দ্বিতীয় জানাযা নামাজ সকাল ১১.০০ চরবাড়িয়া দঃ লামছড়ী নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে ।