• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ইউপি সদস্য মিন্টু শিকদার আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৬, ২০২১, ০৮:২৬ পূর্বাহ্ণ
সাবেক ইউপি সদস্য মিন্টু শিকদার আর নেই

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও যুবলীগ নেতা মোঃ মিন্টু শিকদার (৪৫) সোমবার ভোরে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মহামারী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। একইদিন বিকেলে ইউনিয়নের শরিফাবাদ গ্রামের নিজবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।