• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৭, ২০২১, ০৯:৫২ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া-মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক মানবিক কাউন্সিলর এস,এম শাহজাহান সোহেল মোল্লা, যুগ্ন-আহবায়ক সুমন ফরাজি, যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান খোকন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার সহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।