বাংলাদেশের ওয়ার্কাস পার্টি বরিশাল মহানগরের উদ্যোগে আজ (২৭ জুলাই ২০২১) সন্ধ্যায় করোনাকালে, শ্রমজীবী বেকার অনাহারী দরিদ্র মানুষের জন্য রান্না করা খাবার ও মাস্ক নগরীর লঞ্চঘাট, চরকাউয়া খেয়াঘাট,রূপাতলি বাস স্ট্যান্ড, আমতলার মোড়ে প্রায় তিনশত মানুষের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাম্মেল হক ফিরোজ,নগর যুগ্ম আহবায়ক কমরেড জাকির হোসেন,সাবেক ছাত্রনেতা শামিল শাহরোখ তমাল,ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় নেতা মিন্টু দে,নগর সভাপতি ইমরান নিরব, সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম তালুকদার, হুমায়ুন কবির,অমল চন্দ্র প্রমুখ।
ওয়ার্কার্স পার্টির এই কার্যক্রম ধারবাহিকভাবে চলমান থাকবে।