আজ ২৭ জুলাই ২০২১ বিকাল ৫ টায় উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টি কর্তৃক গঠিত করোনা প্রতিরোধ রেড ব্রিগেড এর উদ্যোগে,সাতলা বন্দরে করোনা প্রতিরোধে সচেতনতা মুলুক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড ফায়জুল হক বালী ফারাহীন,সাতলা ইউনিয়ন সভাপতি মোঃ জালাল বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মহসিন মিয়া, ইউনিয়ন কমিটির সদস্য মোঃ জালাল মিয়া, মোঃ কবির হাওলাদার, উপজেলা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক মোঃ রইজ উদ্দিন হাসান, ছাত্রনেতা মোঃ নাসির উদ্দিন বালী,মোঃ সৈকত বালী মোঃ মেহেদী হাসান, আশরাফুল ইসলাম, যুবমৈত্রীর মোঃ আরিফ বালী,মোঃ রায়হান হাওলাদারসহ পার্টি ও গন- সংগঠনের কর্মী বৃন্দ।