• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে জাতীয় পার্টি জাপা’র সভাপতি ফজলুর রহমানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৭, ২০২১, ০৭:৪৫ পূর্বাহ্ণ
কাউখালীতে জাতীয় পার্টি জাপা’র সভাপতি ফজলুর রহমানের ইন্তেকাল

কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলার জাতীয় পার্টি (জাপা) এর সভাপতি ও সাবেক ইউপি সদস্য চিরাপাড়া নিবাসী মোঃ ফজলুর রহমান মেম্বর (৫৮) সোমবার রাত ১২.৩০ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ……………… রাজেউন)।
মৃত্যুকালে তিন ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে উপজেলার কেন্দ্রীয় আলিম মাদ্রাসা প্রাঙ্গনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে চিরাপাড়া পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।