• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় খাদ্য অধিদপ্তরের ওএমএস‘র কর্যক্রম শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৭, ২০২১, ০৭:৪৩ পূর্বাহ্ণ
কুয়াকাটায় খাদ্য অধিদপ্তরের ওএমএস‘র কর্যক্রম শুভ উদ্বোধন

হোসাইন আমির, কুয়াকাটা প্রতিনিধি
কুয়াকাটায় চলমান লকডাউনের কারণে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষের জন্য সরকার ঘোষিত খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস‘র কার্যক্রম শুরু করেছেন। আজ সকাল ১০ টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে পৌর সভার অসহায় ক্ষতিগ্রস্তের মাঝে এ কর্মসূচি উদ্বোধন করে পৌর মেয়র আনোয়ার হাওলাদার। কুয়াকাটায় তিনটি পয়েন্টে এ কার্যক্রম অব্যহত থকবে।
কুয়াকাটা রাখইন মহিলা মার্কেট, ঘাটলা মৎস্য বাজার ও তুলাতলী স্থানে প্রতিদিন ডিলারের মাধ্যেমে ১৮ টাকা করে ৫ কেজি আটা এবং ৩০ টাকা করে ৫ কেজি চাল যে কোন লোকের মাঝে বিতরণ করবেন। সকাল ৯ টা থেকে বিকাল পাচটা পর্যন্ত পৌরসভার তিনটি শাখায় ৬শ জনের মধ্যে আটা ও ৯শ জন লোকের মধ্যে চাল বিতরণে মাধ্যমে সিমাদ্ধতা থাকবে প্রতিনিদের র্কাযক্রম।
মেয়র আনোয়ার হাওলাদার জানান, আজ থেকে শুরু করা ওএমএস‘র কর্মসূচি শুরু হলো পৌরসভায় তিনজন ডিলারের মাধ্যমে এ বিতারণ কার্যক্রম চলবে সরকারের বিধিমতাবেক যতদিন আছে ততদিন তবে কোন অনিয়ম হলে তা তদন্ত কওে ব্যবন্থা নেওয়া হবে। ##