• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে মাইটিভি চেয়ারম্যানের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৮, ২০২১, ১৫:৫৭ অপরাহ্ণ
গৌরনদীতে মাইটিভি চেয়ারম্যানের জন্মদিন পালিত

গৌরনদী প্রতিনিধি \ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাই টিভি’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর জন্মদিন উপলক্ষে জেলার গৌরনদীতে সামাজিক দূরত্ব বজায় রেখে কেক কাটা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মাই টিভি’র গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার আয়োজনে পোশাজীবী সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও দোয়া-মোনাজাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, বরিশাল মেট্রোর নির্বাহী সম্পাদক মোল্লা ফারুক হাসান, বার্তা সম্পাদক আরিফিন রিয়াদ, সাংবাদিক মোঃ ফাহাদ মিয়া, সরদার মাসুদ, পঙ্কজ কুন্ড, মিরাজুল ইসলাম পিয়াল প্রমুখ। শেষে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ তার পরিবারবর্গের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠিত দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা হায়াতুল্লাহ।