• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নগরীতে ওয়ার্কার্স পার্টির রান্না করা খাবার বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৮, ২০২১, ১৬:০৭ অপরাহ্ণ
নগরীতে ওয়ার্কার্স পার্টির রান্না করা খাবার বিতরণ অব্যাহত

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল মহানগরের উদ্যোগে আজ বুধবার (২৮ জুলাই ২০২১) সন্ধ্যায় করোনাকালে, শ্রমজীবী বেকার অনাহারী দরিদ্র মানুষের জন্য রান্না করা খাবার ও মাস্ক নগরীর লুৎফর রহমান সড়ক,থুল্লাবাদ বাস স্ট্যান্ডে প্রায় আড়াইশ মানুষের মাঝে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাম্মেল হক ফিরোজ,নগর ওয়ার্কার্স পার্টির যুগ্ম আহবায়ক কমরেড জাকির হোসেন,সাবেক ছাত্রনেতা শামিল শাহরোখ তমাল,ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় নেতা মিন্টু দে,নগর সভাপতি ইমরান নিরব, সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম তালুকদার,বিজয় দে প্রমুখ।
ওয়ার্কার্সপার্টির এই উদ্যোগ ধারাবাহিকভাবে চলমান রয়েছে।