• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এগারো মামলায় এগারো জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৮, ২০২১, ১৫:৫৬ অপরাহ্ণ
এগারো মামলায় এগারো জনকে জরিমানা

গৌরনদী প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের মধ্যে সরকারি নির্দেশ ও স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় বরিশালের গৌরনদীতে এগারো মামলায় এগারো জন ব্যক্তিকে এগারো হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক ভাবে বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস ও সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স।