• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চুরির অভিযোগে গাছে বেধেঁ নির্যাতন : ভিডিও ভাইরাল : আটক ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩১, ২০২১, ১০:৪০ পূর্বাহ্ণ
চুরির অভিযোগে গাছে  বেধেঁ নির্যাতন : ভিডিও ভাইরাল : আটক ১

হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় সিগারেট চুরির অভিযোগে এক যুবককে গাছে বেধেঁ অমানবিক নির্যাতন করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বন্দরে এই ঘটনা ঘটে। হিজলা থানার ওসি (তদন্ত) তারিকুল হাসান রাসেল জানিয়েছেন, এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে শনিবার দুপুরে ব্যবসায়ী আব্দুল সালাম সরদারকে আটক করেছে হিজলা থানা পুলিশ।
জানা গেছে, দুই প্যাকেট সিগারেট চুরির অভিযোগ এনে নির্মল চন্দ্র দাস নামে এক সংখ্যালঘু যুবককে অমানবিক নির্যাতন করেন কাউরিয়া বন্দরের ব্যবসায়ী আব্দুল সালাম সরদার। নির্মল চন্দ্র দাস কাঠমিস্ত্রি বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের বিজয় দাসের ছেলে। শনিবার বেলা ১১ টায় প্রকাশ্য জনসম্মুক্ষে সুপারি গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করছেন। শুধু নির্যাতন করেই ক্ষ্যান্ত হননি, তাকে ১০ হাজার টাকা জরিমানা করে। আগামী ৭ দিনের মধ্যে এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন ওই ব্যবসায়ী। ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নির্যাতনের সময় তাঁর স্ত্রী বাঁচাতে গেলে তাকেও ধাক্কা মেরে ফেলে দিয়েছেন ওই ব্যবসায়ী। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। তবে ব্যবসায়ী সালাম এর সাথে আলাপকালে তিনি নির্যাতনের কথা সম্পূর্ণ অস্বীকার করেন।
নির্যাতিত নির্মল চন্দ্র দাসের স্ত্রী রূপা দাস জানান, সকাল বেলা ব্যবসায়ী সালাম সরদার তার স্বামী নির্মল চন্দ্র দাসকে বাড়ি থেকে বাজারের খবর দিয়ে নিয়ে যান। তিনি বাজারে যাওয়ার পর থেকেই তাকে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করছেন সালাম। আমি বাঁচাতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার স্বামী যদি চুরি করে, তবে তাকে থানা পুলিশ আছে গিয়ে দিতো। তারা বিচার করতো। আমি আমার স্বামীকে নির্যাতনের বিচার চাই। ##
ভিডিও দেখুন-