• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএনওর নির্দেশে মুক্তিযোদ্ধার বসতঘরের পাশ থেকে অবৈধ ড্রেজার অপসারিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩১, ২০২১, ০৬:০২ পূর্বাহ্ণ
ইউএনওর নির্দেশে মুক্তিযোদ্ধার বসতঘরের পাশ থেকে অবৈধ ড্রেজার অপসারিত

গৌরনদী প্রতিনিধি \ মুক্তিযোদ্ধার বসতঘরের পাশে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের পাঁয়তারা করায় ইউএনও’র নির্দেশে অবৈধ ড্রেজার অপসারন করা হয়েছে। শুক্রবার বিকেলে মুক্তিযোদ্ধার বসতঘরের পাশের দিঘী থেকে ড্রেজারটি অপসারন করে নিয়েছে ড্রেজার মালিক।
জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চোকদারের বসতঘরের পাশের দিঘীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের পাঁয়তারা করেন একই গ্রামের হেলাল চোকদার ও ড্রেজার মালিক হালান সরদার। এতে হুমকির মুখে পরে মুক্তিযোদ্ধার বসতঘর, মাছের ঘেরসহ আরও ছয়টি বসতঘর। এ বিষয়ে গত বৃহস্পতিবার (২৯ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চোকদার ও শাহ আলম বেপারী।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, দুইজন বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তির পরপরই তাৎক্ষনিকভাবে ড্রেজার অপসারনের জন্য নির্দেশ দেয়া হয়। পরে দিঘী থেকে ড্রেজারটি সরিয়ে নিয়েছে ড্রেজার মালিক।