• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় এমপি শাহে আলমের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১, ২০২১, ০৭:৩৩ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় এমপি শাহে আলমের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

বানারীপাড়া :
তোমার জন্ম হয়েছিলো বলেই আজ আমরা স্বাধীন সোনার বাংলার নাগরিক। তোমার আদর্শেই আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিশ্ব দরবারে। তুমিই বাংলাদেশ হে পিতা। এই বাণীতে উজ্জীবিত হয়ে বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলমের পক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রবিবার পহেলা আগস্টের ভোরে পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুর নেতৃত্বে উপজেলা দলীয় কার্যালয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহি পরিষদের অন্যতম সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্যানেল মেয়র প্রভাষক এমাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শিক্ষক হায়দার আলী,

ঢাকা উত্তর সিটি ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম, পৌর শাখা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল,

এছাড়াও পৌর কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।