বানারীপাড়া : জাতির আরাধ্য সন্তান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশালের বানারীপাড়া পৌর শাখা আওয়ামী লীগ।
রবিবার পহেলা আগস্টের ভোরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে মুক্তির মহা-নায়ককে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে তুমি”ই বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সহ- সভাপতি ও প্যানেল মেয়র প্রভাষক এমাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,দপ্তর সম্পাদক শিক্ষক হায়দার আলী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তপন কুন্ডু, ৩নং ওয়ার্ডের সভাপতি সিরাজুল ইসলাম মিঠু, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, ঢাকা উক্তর সিটি ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম,
কাউন্সিলর জাহিদ হোসেন সরদার, ফিরোজ হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি খদেম হোসেন, যুগ্মম-সম্পাদক মিন্টু হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সনেট প্রমূখ।