• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাহান আরা আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন বাবুগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩, ২০২১, ০৯:৩৪ পূর্বাহ্ণ
সাহান আরা আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন বাবুগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক

আরিফ হোসেন, বাবুগঞ্জ :
বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর স্ত্রী সাহান আরা আব্দুল্লাহর কবর জিয়ারত করেছেন বাবুগঞ্জ উপজেলা অাওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ অাক্তারুজ্জামান মিলন।

মঙ্গলবার দুপুরে বরিশাল মুসলিম কবরস্থানে পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী ও বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের কবরের পাশে ফাতেহা পাঠ করে মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তারা।
এ সময় বাবুগঞ্জ উপজেলা অাওয়ামীলীগের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সাহান আরা আব্দুল্লাহ ছিলেন একজন মুক্তিযোদ্ধা ও শহীদ জননী। তার বড় ছেলে সুকান্ত আব্দুল্লাহকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে নির্মমভাবে হত্যা করা হয়। সেই রাতে ঢাকার ২৭ মিন্টো রোডে শ্বশুর বঙ্গবন্ধুর ভগ্নিপতি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের বাসভবনে পরিবারের অন্যদের সঙ্গে ছিলেন সাহান আরা। তিনি ওই রাতের যেমন প্রত্যক্ষদর্শী ছিলেন, তেমনি গুলিবিদ্ধ হয়ে নিজেও আহত হয়েছিলেন। রাজনীতিবিদ ও সামাজিক ব্যক্তিত্ব হিসেবেও সাহান আরা আব্দুল্লাহর পরিচিত ছিল, তিনি বরিশাল জেলা মহিলা লীগের সহসভাপতি ও কেন্দ্রীয় মহিলা লীগের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ছিলেন। #