• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতখানে ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৪, ২০২১, ০৯:৫২ পূর্বাহ্ণ
দৌলতখানে ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া শুরু

দৌলতখান প্রতিনিধি
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ উপলক্ষে বুধবার (৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিসুর রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, গণমাধ্যমকর্র্মীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা- কর্মচারীগণ।

এ সময় বক্তারা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ৭, ৮, ১১ তারিখ এ তিনদিন চরপাতা, দক্ষিণ জয়নগর, মেধুয়া, ও ভবানীপুর ইউনিয়নে করোনা টিকা দেওয়া হবে। ৯,১০,১২ তারিখ এ তিনদিন সৈয়দপুর, উত্তরজয়নগর, চরখলিফ ইউনিয়নে ।
১০ তারিখ মদনপুর ও হাজীপুর ইউনিয়ন পরিষদে টিকা দেওয়া হবে। তারা বলেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে করোনার টিকা নেওয়া যাবে। যাদের এনআইডি নেই তাদেরও বিশেষ পদ্ধতিতে রেজিস্ট্রেশনের আওতায় এনে টিকা দেওয়া হবে।